দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনে চলমান সব প্রকল্পে শতভাগ মান নিশ্চিত করে কাজ সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্প শেষ করতে হবে।
সভায় আরও জানানো হয়, আরএডিপিভুক্ত চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের অগ্রগতির তথ্য উপস্থাপন করেন।
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
জে আই